আন্তর্জাতিক
বিশ্বশান্তি সূচক

বাংলাদেশের সাত ধাপ উন্নতি 

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ব‌‌ছরে বৈশ্বিকশান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) বাং‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌লাদেশে‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ সাত ধাপ উন্নতি হ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌য়েছে। বিশ্বশান্তির এ সূচকে গত বছর ৯৭তম অবস্থানে থাকলেও চলতি বছরে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে বাংলাদেশ ৯১তম স্থানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৭ই জুন) অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

প্রত্যেক বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে আইইপি।

চলতি বছর সহিংসতার অনুপস্থিতি অথবা সহিংসতার ভয়কে ধরে তিনটি মানদণ্ড— সুরক্ষা এবং নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।

শান্তির এই সূচকে গত বছরের তুলনায় একেবারে সাতটি লাফ দেওয়ায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় এর প্রভাব পড়েছে সূচকেও। গত বছরের তুলনায় ১৯ ধাপ অবনতি ঘটায় দেশটির এবারের বৈশ্বিক অবস্থান ৯৫তম। তবে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে।

অন্যদিকে, গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি ঘটেছে ভারতের। এ বছর বৈশ্বিক শান্তির এই সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম।

তবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিস্থিতির সবচেয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানে। দেশটি গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতিতে বর্তমানে ১৫০তম অবস্থানে উঠে এসেছে। আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।

টানা চতুর্থবারের মতো বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে আছে ভূটান। এরপরই আছে নেপাল। তবে দেশ দুটির বৈশ্বিক সূচকে অবস্থান যথাক্রমে ২২তম এবং ৮৫তম।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এই সূচকে বলা হয়েছে, এই অঞ্চলে বাংলাদেশ এবং ভারতে সহিংসতার ভয়ের হার সর্বনিম্ন রয়েছে। তারপরও বাংলাদেশের ২৫ শতাংশ এবং ভারতের ২৩ শতাংশ মানুষ সহিংস অপরাধের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

সিডনিভিত্তিক আন্তর্জাতিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ১০২ থাকলেও চলতি বছরে তা ২ দশমিক ০৬৮। একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে ১ দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বাংলাদেশ।

২০২১ সালের এই সূচকে দেখা গেছে, বৈশ্বিক শান্তি গড়ে ০ দশমিক ০৭ শতাংশ অবনতি ঘটেছে। স্বল্প পরিমাণে হলেও গত ১৩ বছরের মধ্যে ৯ম বারের মতো বৈশ্বিক শান্তির অবনতি ঘটেছে বলে আইইপির প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈশ্বিক শান্তির এই সূচকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফিকা অঞ্চল সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল রয়েছে। বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ প্রত্যেক পাঁচটি দেশের মধ্যে অন্তত তিনটির অবস্থান এই দুই অঞ্চলে।

বরাবরের মতো বিশ্বের শান্তিপূর্ণ অঞ্চলের খেতাব চলে গেছে ইউরোপে। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ প্রত্যেক ১০টি দেশের অন্তত আটটির অবস্থান ওই অঞ্চলে।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের সবচেয়ে শান্তিপূর্ণ শীর্ষ অর্ধেক দেশের তালিকায় ইউরোপের বাইরের কোনও দেশই ঠাঁই পায়নি।

আইইপির এই সূচক প্রথমবার প্রকাশের সময় থেকে বরাবরের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে আছে আইসল্যান্ড (১ম)। এরপরই আছে নিউজিল্যান্ড (২য়), ডেনমার্ক (৩য়), পর্তুগাল (৪র্থ) এবং স্লোভেনিয়া (৫ম)।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা