আন্তর্জাতিক

এবার নবজাতকের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতে এক নবজাতকের করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রের পালঘর জেলার বেসরকারি নার্সিং হোমে ওই নবজাতক করোনাভাইরাসে সংক্রমিত হয়।

জন্মগ্রহণের ১৫ ঘণ্টার মধ্যে শিশুটি সংক্রমিত হয়। তবে শিশুটির মা করোনায় সংক্রমিত হননি। শিশুটির করোনা পজিটিভ আসায় চিকিৎসকেরা অবাক হয়েছেন।

চিকিৎসকদের বিশেষ দল শিশুটির দেখাশোনা করছে। করোনায় সংক্রমিত এই শিশুকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহারাষ্ট্রের এই জেলায় সোমবার পর্যন্ত ১,০৯,৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার কারণে পালঘর জেলায় প্রাণ হারিয়েছেন ২,০৬৬ জন।

মহারাষ্ট্রের আহমেদ জেলায় শিশুদের সংক্রমণের সংখ্যা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। এই জেলায় মে মাসে ৯,৯০০ শিশু শনাক্ত হয়েছে। শুধু মে মাসে এই জেলায় ৮৬ হাজার সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর হার কম।

মহারাষ্ট্র সরকার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বিভিন্ন সরকারি হাসপাতালে শিশুদের জন্য বিশেষ বোর্ড গঠনের ব্যবস্থা করতে শুরু করেছে। এই রাজ্যের সাংগলি শহরে ইতিমধ্যে পাঁচটি শিশুর সংক্রমণের খবর পাওয়া গেছে। তাদের চিকিৎসা চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা