আন্তর্জাতিক

চুপিসারে বিয়ে করলেন বরিস

আন্তর্জাতিক ডেস্ক : চুপিসারে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওয়েস্টমিনিস্টারের একটি ক্যাথিড্রালে স্থানীয় সময় শনিবার (২৯ মে) রাতে নিজের প্রেমিকা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও এই বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেষ মুহূর্তে কিছু ‘বিশেষ ঘনিষ্ঠ’ অতিথিদের আমন্ত্রণ জানানো হয় বরিস জনসনের বিবাহ অনুষ্ঠানে। এমনকি এই বিয়ের আগাম কোনো তথ্যই ছিল না প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও।

এদিকে, ব্রিটেন জুড়ে চলছে কোভিডের কড়া বিধিনিষেধ। বিবাহ অনুষ্ঠানে ৩০ জনের বেশি অতিথি আমন্ত্রণে রয়েছে নিষেধাজ্ঞা। তাই কঠোর করোনা বিধিনিষেধ মেনেই স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতেই অনুষ্ঠিত হয় ৫৬ বছর বয়সী বরিস জনসন ও ৩৩ বছরের ক্যারি সাইমন্ডসের বিয়ে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই ১০ ডাউনিং স্ট্রিটে বান্ধবী ক্যারি সাইমন্ডসকে নিয়ে থাকতেন বরিস জনসন। গত বছরই বরিসের সন্তানের মা হন ক্যারি। তবে শোনা গিয়েছিল তারা ২০২২ সালের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

যদিও এর আগেও দু’বার বিয়ে করেছিলেন বরিস। ২০১৮ সালে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যদিও তার কত জন সন্তান রয়েছে, তা নিয়ে কখনও মুখ খোলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সম্প্রতি ব্রিটেনের দ্য সান পত্রিকা জানিয়েছিল যে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী ক্যারি অতিসম্প্রতি বন্ধু-স্বজনদের বিয়ের দাওয়াতও দেওয়া শুরু করেছিলেন।
২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই ক্যারি সাইমন্ডসকে পেয়েছিলেন বরিস জনসন। এক চ্যারিটি প্রোগ্রামে পরিচয়, পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং তার কিছু দিনের মধ্যেই করোনা মহামারি। ফলে দু’জন বারবার খবরের শিরোনামে এলেও করোনার প্রাদুর্ভাবের কারণে বিয়ের ঘোষণাটা দেওয়া হয়নি।

অবশ্য তাতে দু’জনের একসঙ্গে বসবাস থেমে থাকেনি। ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাই মাসে। পরের বছর বরিস আর কেরির ঘর আলো করে আসে ছেলে উইলফ্রেড।

করোনা মহামারি না থাকলে আরও আগেই হয়তো বিয়েটাও হয়ে যেতো। তবে এখন বিয়ে সম্পন্ন হওয়ায় নতুন একটা রেকর্ডে প্রায় ২০০ বছর পরে সাবেক প্রধানমন্ত্রী লর্ড লিভারপুলের পাশে নিজের নাম লেখালেন বরিস জনসন। ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা