আন্তর্জাতিক

‘ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানান হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার গাজায় এক জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর বীরোচিত ও সাহসী ভূমিকার কারণে ইসরায়েলের বিরুদ্ধে এ বিজয় অর্জিত হয়েছে। এছাড়া গাজা উপত্যকার ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া।

হানিয়া বলেন, জেরুজালেম, আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষা করার লক্ষ্যে গাজা উপত্যকা প্রতিরোধ শুরু করেছিল এবং এর মাধ্যমে ইহুদিবাদী শত্রুকে ‘উচিত শিক্ষা’ দেওয়া সম্ভব হয়েছে।
এদিকে অপর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন— ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা শুক্রবার গাজায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনিরা এবারের সংঘাতে অভূতপূর্বভাবে ইসরায়েলের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দিতে পেরেছে। তিনি বলেন, ‘আমরা শত্রু ও তার বসতি স্থাপনকারীদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।’

তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাদের বিজয়ের অংশীদার।’

হামজা বলেন, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের সামরিক শক্তির ‘সামান্য অংশ’ প্রদর্শন ও ব্যবহার করেছে মাত্র। গোটা ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে।

আবু হামজা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন দেওয়ার জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১১ দিনের এই ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছেন।

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের কমপক্ষে ১৫০ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস অবশ্য নিজেদের যোদ্ধাদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।

ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, হামাসের রকেট হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। এছাড়া ১১ দিনের এই যুদ্ধে হামাস যোদ্ধারা ইসরায়েলের দিকে প্রায় চার হাজার রকেট ছুঁড়েছে বলে জানিয়েছে তেল আবিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা