আন্তর্জাতিক

ঈদের দিনেও চলছে ফিলিস্তিনিদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ফিলিস্তিনেও আজ ঈদ। কিন্তু বৃহস্পতিবার সকালে ঈদ উদযাপন করতে ফিলিস্তিনিরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখনও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরামহীন বর্বর বোমা বর্ষণ চলছে।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় গাজার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। গত কয়েকদিনের টানা এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধংসস্তুপে পরিণত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটি। বৃহস্পতিবার সকালেও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা।

বুধবার সারা রাত আর বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনীর তীব্র বোমা হামলার বিষয়ে আলজাজিরার সাফওয়াত আল-কাহলাউত বলছেন, ‘গাজার বেশিরভাগ মানুষ সারা রাত জেগে ছিলেন। কিছুক্ষণ পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, আর তাতে কেঁপে উঠছে আশপাশের ভবনগুলো।’

হামাস নিশ্চিত করেছে যে, ইসরায়েলের বিমান হামলায় তাদের দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে গাজা সিটি কমান্ডার বাসেম ইসা নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি নিরাপত্তা ও পুলিশ বাহিনীর ভবনগুলো ছাড়াও সশস্ত্র যোদ্ধাদের অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো।

এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় নিজেদের বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় চার মাসের অন্তসত্ত্বা এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম রিমা তেলবানি এবং তার শিশু সন্তানের নাম জায়িদ। এছাড়া গাজার শেখ জাইদ এলাকার পাশে ইসরায়েলি বিমান হামলায় ভবন ধসে পড়ে নিহত হয়েছেন বয়স্ক এক দম্পতি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও আট জন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩৯০ জনের বেশি আহত হয়েছেন।
এদিকে পবিত্র মসজিদ আল-আকসায় ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। গত কয়েকদিন ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল উত্তেজনা-সংঘর্ষ সত্ত্বেও বৃহস্পতিবার সকালে নামাজে অংশ নেন তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা