আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলোপাতাড়ি গুলি করা হয়।

লাবিদি ওউবা নামের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার নাইজার সীমান্তের কাছে কোমানজারি প্রদেশের কোদয়েল গ্রামে ওই হামলার ঘটনা ঘটেছে। অনেক সরকারি কর্মকর্তা হামলা থেকে বাঁচতে ওই এলাকা থেকে পালিয়েছেন বলে জানা গেছে।

ওউবা বলেন, বিদ্রোহীরা পুরো গ্রাম ঘিরে রেখেছে এবং লোকজনকে হত্যা করতে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমি সেখান থেকে পালিয়েছি কারণ সন্ত্রাসীরা সাধারণত সরকারি কর্মকর্তাদের ওপরই হামলা চালিয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘আমরা প্রার্থনা করছি যেন আমাদের দেশে শান্তি ফিরে আসে। আমরা সবাই খুব ক্লান্ত।’

মেডিয়েম্পো তানদাম্বা নামের এক বাসিন্দা বলেন, প্রায় ১শ বিদ্রোহী মোটরসাইকেলে করে শহরের ভেতরে প্রবেশ করেছিল। তিনি জানান, ওই হামলায় তার ভাইয়ের চার সন্তান নিহত হয়েছে। তানদাম্বা বলেন, ‘আমরা আজ খুব ভয়ে ছিলাম।’

মাত্র এক সপ্তাহ আগেই দুই স্প্যানিস সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এছাড়া ওই একই এলাকায় সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন সেনা নিখোঁজ হয়। এছাড়া ওই একই সময়ে দেশটির ইয়াত্তাকৌ শহরে হামলার ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে বুরকিনা ফাসোতে আল কায়েদা এবং আইএসআই জঙ্গিদের সহিংসতা বেড়ে গেছে। দেশটির সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে, সোমবারের হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা