আন্তর্জাতিক

স্ত্রীকে চমকে দিলেন বাইডেন!

আন্তর্জাতিক ডেস্ক : একজনের বয়স ৭৮, আরেকজনের ৬৯। সংসার করছেন প্রায় ৪৪ বছর ধরে। তবে রোমান্টিকতায় বিন্দুমাত্র ছেদ পড়েনি এ দম্পতির। আজও ছোটখাটো বিষয়গুলোতে তারা খুঁজে নেন ভালোবাসা, বুঝিয়ে দেন একে অপরের প্রতি অগাধ প্রেম। এমন অসাধারণ রোমান্টিক যুগল আর কেউ নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

গত বৃহস্পতিবার জর্জিয়া যাচ্ছিলেন বাইডেন দম্পতি। সে জন্য হোয়াইট হাউস থেকে বেরও হয়েছিলেন তারা। আচমকা বসে পড়েন প্রেসিডেন্ট বাইডেন। মুহূর্তেই ছোট্ট এক উপহারে চমকে দেন প্রিয়তমা স্ত্রীকে।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রেসিডেন্ট স্ত্রীকে উপহার দিচ্ছেন শুনলে হয়তো অনেকের মনেই বড় দামী কোনও কিছুর কথা মনে হবে। তবে ভালোবাসা বোঝাতে এমন কিছুর দরকার পড়েনি বাইডেনের। জিলকে তিনি উপহার দিয়েছেন মাটি থেকে কুড়ানো ছোট্ট একটি ঘাসফুল।

জানা যায়, আটলান্টায় একটি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। পথিমধ্যে জর্জিয়ার প্লেইনসে থামার কথা তাদের। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে দেখা করবেন বাইডেন দম্পতি।

সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন বাইডেন ও জিল। হঠাৎ বসে পড়েন বাইডেন। তা দেখে দাঁড়িয়ে পড়েন জিল। একটু পরেই উঠে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীর দিকে ছোট্ট একটা ঘাসফুল এগিয়ে দেন জো বাইডেন। আর তা খুশেই মনেই গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর স্বামীর দেয়া উপহার সযত্নে সঙ্গে নিয়ে উঠে বসেন হেলিকপ্টারে।

তাদের এমন রোমান্টিক দৃশ্য ধরা পড়েছে গণমাধ্যমের ক্যামেরায়। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো।

এর আগেও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি ভালোবাসার নমুনা দেখিয়েছেন বাইডেন দম্পতি। ২০০৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে বাইডেনের অফিসের পুরো জানালাজুড়ে ‘জো লাভস জিল’ (জো জিলকে ভালোবাসে) লিখে দিয়েছিলেন জিল বাইডেন। আর চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন স্ত্রীকে গন্ধরাজ ফুলের কর্সেজ (একধরনের ব্রেসলেট) উপহার দিয়েছিলেন জো বাইডেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দীর্ঘদিন একা কাটিয়েছেন জো বাইডেন। ১৯৭৫ সালে এক ব্লাইন্ড ডেট-এ গিয়ে জিলের সঙ্গে পরিচয় হয় তার। মন দেয়া-নেয়া গিয়েছিল মূলত সেদিনই। এর দুই বছরের পরেই বিয়ে করেন তারা। সেই থেকে একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আছেন এখনও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা