আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত, প্রতিবাদে ফুঁসছে কলম্বাস

আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েড হত্যার রায় ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের কলম্বাসে পুলিশের গুলিতে ১৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছেন। ওই ঘটনায় বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন।

পুলিশের দাবি, দুই নারীকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করার অভিযোগে ওই কিশোরীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কয়েকশ’ মানুষ।

মঙ্গলবার (২০ এপ্রিল) ওহাইয়ো রাজ্যের কলম্বাসে এমন ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বডি ক্যামেরার ফুটেজের বরাতে বিবিসি ও সিএনএন এ খবর প্রকাশ করেছে।

নিহত কিশোরীর নাম মাখিয়া ব্রিয়ান্ট। এ ঘটনায় তদন্ত চলছে। স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যটির পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় সময় মঙ্গলবার ওহাইয়ো অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে প্রাণ হারান কৃষ্ণাঙ্গ কিশোরী মাখিয়া ব্রিয়ান্ট। পুলিশের বডিক্যামে ধারণ করা ছবিতে দেখা যায়, বাড়ির বাইরে কয়েক ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি চলছে। তখন তাদের মধ্যে একজন ছুরি হাতে অন্যদের দিকে তেড়ে আসছেন। পরে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান এবং সবাইকে শুয়ে পড়তে বলেন। এরপরই বেশ কয়েকটি গুলি করেন ওই পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যায় ওই কিশোরী। পুলিশ বলছে, স্বচ্ছতার স্বার্থেই তারা ক্ষুব্ধ কিশোরীর ও ওই দুই নারীকে ছুরিকাঘাত করার চেষ্টার ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

কলম্বাস পুলিশ প্রধান মাইকেল উডস বলেন, আজকে যে ঘটনটি ঘটেছে তা সত্যিই খুবই মর্মান্তিক ঘটনা। এ ধরনের ঘটনায় আমরা খুব দ্রুত কোনো তথ্য প্রকাশ করি না। কিন্তু জনগণ যাতে কোনোভাবেই ভুল বুঝতে না পারে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা ঘটনার ভিডিও প্রকাশ করেছি। এ ঘটনার জন্য যেই জড়িত থাকুক তার শাস্তি নিশ্চিত করা হবে।

কলম্বাস প্রশাসন জানায়, অভিভাবকহীন মেয়েটি স্থানীয় শিশু তদারকি সংস্থার দায়িত্বে ছিল। ঘটনাটি হৃদয়বিদারক উল্লেখ করে কলম্বাস মেয়র পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতেই ওই ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ হয়েছে। কলম্বাসের রাস্তায় জড়ো হয়ে পুলিশি হামলার প্রতিবাদ জানান শত শত মানুষ। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় ঘোষণার মধ্যেই এমন ঘটনা ঘটল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা