বাংলাদেশ থেকে রেমডেসিভির নিতে চায় ঝাড়খণ্ড 
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে রেমডেসিভির নিতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনাভাইরাসের তাণ্ডব। বর্তমানে বিশ্বের করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। রোববারও দেশটিতে ২ লাখ ৭৮ হাজার মানুষের শরীরের মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব।

এ অবস্থায় প্রাণঘাতী এই ভাইরাসের চিকিৎসায় দিশেহারা হয়ে পড়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার। এ সংকট সমাধানে বাংলাদেশ থেকে ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। এজন্য তিনি দেশটির কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে ইতোমধ্যে একটি চিঠিও দিয়েছেন।

টুইটারে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

মুখ্যমন্ত্রী জানান, ঝাড়খণ্ডে এখন রেমডেসিভির দারুণ সংকট। করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ভারতের কোনো কোম্পানির কাছে এই ওষুধ পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চেয়েছেন তিনি। এজন্য কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়াকে একটি চিঠি দিয়েছেন হেমন্ত সরেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা