আন্তর্জাতিক

বিরল জোড়া লাগা যমজের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যে এক কৃষক পরিবারে দুই মাথা, তৃতীয় হাত, বুক ও পেট জোড়া অবস্থায় বিরল যমজ মেয়েশিশুর জন্ম হয়েছে।

এই যমজ শিশুর জন্ম দেন রাজ্যের কেন্দ্রপাড়া জেলার রাজনগর গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সী অম্বিকা পরিদা। সন্তান ভূমিষ্ঠের আগে তিনি জানতেন না, তার গর্ভে জোড়া লাগা যমজ শিশু বড় হচ্ছে। বেসরকারি এক নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের পর বিষয়টি তিনি জানতে পারেন।

দি ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভূমিষ্ঠ হওয়া যমজ মেয়েশিশু দুটির পেটের অংশে জোড়া লাগা। এ ছাড়া তাদের যৌনাঙ্গও এক। তাদের মাথা থেকে তৃতীয় একটি হাত বের হয়েছে।

কেন্দ্রপাড়া জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দেবাশিষ সাহু বলেন, শিশু দুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। জন্মগতভাবে ব্যতিক্রম তারা। শিশু দুটির বুক-পেটও সংযুক্ত। মায়ের জরায়ুর ফিটাসের বৃদ্ধি ঠিকমতো না হলেই কেবল এমনটা ঘটে।

তিনি বলেন, বিরল এ ঘটনা ১০ লাখের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায়।

নার্সিং হোম থেকে আরও চিকিৎসার জন্য যমজ শিশু দুটিকে ওড়িশা রাজ্যের কটক শহরের সরদার বল্লভভাই প্যাটেল পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় সাংবাদিক প্রভাত কুমার পরিদা বলেন, কৃষক উমাকান্ত পরিদা ও তার স্ত্রী অম্বিকা মেয়েদের সার্জারির জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, যমজ শিশু দুটির বাবা-মা অনেক দরিদ্র। তাদের পক্ষে অস্ত্রোপচারের ব্যয় মেটানো সম্ভব নয়। আবার চিকিৎসকেরাও জানিয়েছেন, শিশু দুটির বাঁচার সম্ভাবনা খুব কম।

প্রভাত বলেন, এক ছেলেসন্তানের মা অম্বিকা গর্ভধারণের প্রথম দিকে স্ক্যান করেন। কিন্তু তার যমজ শিশু দুটি জোড়া লাগা- এ বিষয়ে সে সময় চিকিৎসকেরা কিছুই বলেননি।

২০১৭ সালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে জোড়া লাগা যমজ শিশু জগা ও কালিয়াকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক করা হয়। ওই চিকিৎসার খরচ সে সময় ওড়িশা রাজ্য সরকার বহন করেছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা