আন্তর্জাতিক

নেহেরু বিশ্ববিদ্যালয়ে  হামলায় এবিভিপি’র চিত্র ফাঁস

নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রোববার (৫ জানুয়ারি) রাতে হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতে ছাত্রছাত্রীদের যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে তার ‍উত্তাপের মুখেই কিছু তথ্য পাওয়া গেছে।

হামলার ঘটনায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ( এবিভিপি) হামলার প্রস্তুতি বিষয়ে আলোকচিত্র ও ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছড়িয়ে পড়া এ আলোকচিত্র ও ভিডিওচিত্রে দেখা যায়,এবিভিপি’র কর্মীরা লাঠি হাতে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন এবং ঘোরাফেরা করছেন। এছাড়া এবিভিপি’র এক কর্মীর হোয়াটস অ্যাপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।

কিন্তু তারা এই হামলায় জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে এবং বলছে, এগুলো বিকৃত করে তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফি বাড়িয়ে শিক্ষাকে সাধারন মানুষের বাইরে নিয়ে যাওয়ার প্রতিবাদে আড়াই মাস ধরে বিক্ষোভ করে আসছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সান নিউজ/শিলু

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা