আন্তর্জাতিক

৫০ বছর অপেক্ষার পর ঘর বাঁধতে চলেছেন ৮২ বছরের বৃদ্ধ

সাননিউজ ডেস্ক : সত্তর দশকের কথা। অস্ট্রেলিয়া থেকে পাঁচ দিনের সফরে রাজস্থানে এসেছিলেন এক তরুণী। নাম মারিনা। রাজস্থান সফরে তার গাইড ছিলেন এক তরুণ রাজস্থানী যুবক। তার সঙ্গেই ঘুরে বেরিয়েছিলেন মায়াময় ‘স্বর্ণ’ নগরী জয়সলমীর। পাঁচ দিনের ছোট্ট সফরেই মারিনাকে হাতে ধরে উট-চালনা শিখিয়েছিলেন সেই যুবক। কিছু বুঝে ওঠার আগেই সেদিন হাজার হাজার প্রজাপতি উড়েছিল দু‘জনের মনে। দু‘জনেই ঠাহর করেছিলেন ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ ছাড়া আর কিছুই নয় এ-জিনিস। দেশে ফেরার ঠিক আগে রাজস্থানী যুবকটির হাতে হাত রেখে মারিনা বলে গিয়েছিলেন অভিপ্রেত সেই তিনটি শব্দ। ভালোবাসার কথা। আজ সেই রাজস্থানী তরুণের বয়স ঠেকেছে ৮২-তে। আর এত-এত বছর পরে সত্যিই পূর্ণতা পেতে চলেছে তাঁদের রূপকথা।

জয়সলমিরের নিকটবর্তী জনপদ কুলধারাকে জনপদ বললেও, কোনো মানুষেরই হদিশ মিলবে না এ শহরে। প্রায় দুশো বছর আগে আকস্মিকভাবেই এই জনপদ পরিত্যাগ করেছিলেন বাসিন্দারা। কুলধারা হয়ে উঠেছিল মৃত্যুপুরী। ঐতিহাসিক এবং গবেষকদের মতে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিংবা অত্যাচারী শাসকের কারণেই শহর ছেড়েছিলেন তারা। তবে লোককথা একেবারে অন্য গল্প বলে। অশরীরীর আনাগোনাই নাকি পরিত্যক্ত করে তুলেছিল এই শহরকে। আর তাই আজও এই জনপদের ধারে কাছে ঘেঁষে না সাধারণ মানুষ। পর্যটন শিল্প মাঝে শুরু হলেও ভূতের আতঙ্কেই তা বন্ধ হয়ে যায়।

এই কুলধারাতেই প্রায় পাঁচ দশক আগে বেড়াতে এসেছিলেন মারিনা। গ্রামের সকলে এই শহরের দূরে থাকলেও, প্রথম ভালোবাসার স্মৃতিবিজড়িত এই মৃত্যুপুরীতেই বিগত পঞ্চাশ বছর অপেক্ষা করেছেন রাজস্থানের সেই যুবক। কাজ নিয়েছিলেন কুলধারার একটি রাজপ্রাসাদের দারোয়ান হিসাবে।

তবে এই পঞ্চাশ বছরে দু’জনের মধ্যে একেবারেই যে যোগাযোগ হয়নি, এমন ভাবাটা ভুল। মারিনা সদ্য অস্ট্রেলিয়া ফেরার পর ৩০ হাজার টাকার ঋণ নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের সেই যুবক। কাটিয়ে এসেছিলেন তিন মাস। ভেবেছিলেন বিবাহ করে মারিনাকে নিয়ে আসবেন ভারতে। তবে মারিনা জানিয়ে দেন, তাঁর পক্ষে ভারতে থাকা সম্ভব নয়। এদিকে পরিবারের হাল ধরতে তাঁকে ফিরতেই হবে ভারতে।

বাধ্য হয়ে শেষ পর্যন্ত দেশে ফিরেছিলেন তিনি। বিবাহ করতে না চাইলেও জোর করেই তাঁর বিয়ে দেয় পরিবার। আর মারিনা? তিনি নিঃসঙ্গই কাটিয়েছেন এতগুলো বছর। মাঝে মধ্যেই সমুদ্র পেরিয়ে ভারতে এসে পৌঁছত তাঁর চিঠি। তবে কোনো প্রত্যুত্তর পাননি তিনি।

সম্প্রতি ‘হিউম্যানস অফ বোম্বে’ পোর্টালে এই প্রেমকাহিনীর স্মৃতিচারণা করেছেন রাজস্থানের ৮২ বছর বয়সের তরুণ। না, সেই প্রেমিকের নাম প্রকাশিত হয়নি কোথাও। তবে নাম নয়, প্রেমই মুখ্য এই কাহিনিতে। কারণ সম্প্রতি তিনি ফের চিঠি পেয়েছেন মারিনার থেকে। ভারতে আসতে চান মারিনা। অন্যদিকে তিনি নিজেও এখন বেশ খানিকটা স্বাধীন। বছর দুয়েক আগে মারা গেছেন তাঁর স্ত্রী। সন্তানরাও থাকেন রাজস্থানের বাইরে। তাদের আপত্তিও নেই বাবার নতুন সংসারের ব্যাপারে। কাজেই একসঙ্গে নতুন করে ঘর বাঁধার প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাব মেনেই ফের ভারতে আসতে চলেছেন মারিনা। মহামারীর কারণে খানিকটা পিছিয়ে গেছে সেই সফরের সূচি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিণতি পাবে দীর্ঘ প্রত্যাশা। এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন কুলধারার দারোয়ান...।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা