আন্তর্জাতিক

ভারতে মে মাসে করোনা তাণ্ডবের আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আগামী মে মাসে করোনাভাইরাস ভারত জুড়ে তাণ্ডব চালাতে পারে আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এরপর ধীরে ধীরে সেই সংক্রমণ কমে আসবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এনডিটিভি জানায়, ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যে সব দেশ প্রথম থেকেই কঠোরভাবে লকডাউন জারি করেছে তারা ভালো ফল পেয়েছে। ভারতেও ২৫ মার্চ থেকে টানা লকডাউন চলছে। এতে দেশের অর্থনীতিতে ধস নামলেও করোনা সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা গেছে।

দেখা গেছে, ভারতের যে রাজ্যগুলো করোনা সংক্রমণ ছড়াচ্ছে শুনেই আগেভাগে লকডাউনের পথে হেঁটেছে তারা অন্যদের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে আছে। রাজস্থান, পঞ্জাব এবং বিহারও প্রথম থেকে কঠোর লকডাউন মেনে চলছে। তাই অন্য গুলোর তুলনায় এই তিনটি রাজ্য অনেকটাই ভাল অবস্থানে রয়েছে।

ভারতে এ পর্যন্ত ১৩ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪৪৮ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা