আন্তর্জাতিক

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তাইওয়ানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, তাইওয়ানের পূর্বাঞ্চলে টানেলে ট্রেন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৬১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল ) তাইতুং যাওয়ার পথে হুয়ালিয়েনের ঠিক উত্তরে একটি টানেলে পৌঁছালে ট্রেনটির কয়েকটি বগি ছিটকে দেয়ালে আঘাত করে।

এখনও ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন বলে রেলওয়ে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

পুলিশ জানিয়েছেন, ৩৬ যাত্রীকে আউট অব হসপিটাল কার্ডিয়াক এরেস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত কোনও ব্যক্তির দেহে প্রাণের স্পন্দন না পেলে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।

এক বিবৃতিতে বলা হয়, এখনও ৭২ জন ট্রেনের বগির মধ্যে আটকা পড়ে আছেন। আরও ৬১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা