আন্তর্জাতিক

আগামী নির্বাচনে লড়বেন ট্রাম্পের বউমা লারা ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়েন তিনি।

তবে তার ক্ষমতা ছাড়ার মুহূর্তে ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায়।

এ হামলায় উস্কানির দায়ে অভিশংসনের মুখে পড়েন ট্রাম্প। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও কোনও রকমে বেঁচে যান কংগ্রেসে। তবে চূড়ান্তভাবে অভিশংসিত হলে ট্রাম্প আর কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লড়াইয়ে অংশ নিতে পারতেন না। এমন পরিস্থিতি পেরিয়ে গত ২০ জানুয়ারি থেকে লোকচক্ষুর অন্তরালে চলে ট্রাম্প।

এরপর সম্প্রতি ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার-এ-লাগোতে আচমকা হাজির হন তিনি। কুকুর বাঁচানোর জন্য আয়োজিত একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে দেখা যায় তাকে।

সেখানে জড়ো হওয়া নিজের উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে নতুন ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, আগামী সিনেট নির্বাচনে লড়তে পারেন তার ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। খবর দ্য ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়, লারা ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত সিনেট নির্বাচনে লড়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যানও করেননি।

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে ‘বিগ ডগ র‍্যাঞ্চ রেসকিউ’র তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আচমকা মঞ্চে হাজির হন ট্রাম্প। সেখানে দেওয়া তার তাৎক্ষণিক বক্তব্য টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক টিএ ওয়াকার।

ট্রাম্প বলেন, ‘আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু আমি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পেলাম সবাই চিৎকার করছে। ট্রাম্পের উপস্থিতি ও বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে পড়ে তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে যোগদানকারীরা। ’

নিজের উপস্থিতির কারণ হিসেবে তিনি জানান, তাকে অনুষ্ঠানটিতে যোগ দিতে বলেছিলেন লারা। তিনি ওই অনুষ্ঠানটির আয়োজনে সহায়তা করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি লারাকে ধন্যবাদ দিতে চাই। সে অসাধারণ’। এরপরই তিনি ঘোষণা করেন, ২০২২ সালে নর্থ ক্যারোলিনার সিনেট আসন থেকে নির্বাচনে লড়ার ব্যাপারে ভাবছেন লারা। বলেন, ‘আমি শুনলাম সে সিনেট নির্বাচনে লড়বে’।

তবে এখনও নর্থ ক্যারোলিনার সিনেট আসনে লড়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি লারা। বর্তমানে আসনটির সিনেটর হিসেবে আছেন রিপাবলিকান রিচার্ড বার। তবে আগামী বছর মেয়াদ শেষ হলে আসনটি ছেড়ে অবসরে যাচ্ছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা