আন্তর্জাতিক

‘মার্কিন সেনা প্রত্যাহারের পরিণতি হবে ভয়াবহ’

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নিলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি। তার দাবি, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মতো অবিবেচক কোনো সিদ্ধান্ত নিলে সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রয়াসকে আরও জটিল করে তুলবে।

বার্তাসংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে শনিবার (১৩ মার্চ) একথা বলেন মাসুদ আন্দারাবি। তিনি দাবি করেন, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে তালেবানের সম্পর্ক অটুট রয়েছে। আর এ কারণে যুদ্ধপীড়িত এই দেশটি থেকে সেনা প্রত্যাহারের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হলে; সেটা হবে অবিবেচক সিদ্ধান্ত।

আফগানিস্তানে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র একটি ‘শান্তি পরিকল্পনার’ প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে। সম্প্রতি সেই খসড়া প্রস্তাব প্রকাশ হয়। এরপরই আফগান স্বারাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সামনে এলো।

প্রস্তাবিত এই খসড়া অনুযায়ী, আফগানিস্তানের বর্তমান সরকারের স্থলে নতুন অন্তর্বর্তীকালীন একটি প্রশাসন দায়িত্ব নেবে। নতুন একটি সংবিধান প্রণয়ন এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই প্রশাসন ক্ষমতায় থাকবে। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন কোনো প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আগেই অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা সামনে আসার পর আফগানিস্তানে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন যেকোন প্রশাসনের ক্ষমতা কাঠামোয় তালেবান বিদ্রোহীদের অন্তর্ভুক্তির বিষয়ে নিজেদের মতামত জানিয়ে রেখেছে রাশিয়া।

শুক্রবার সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আফগানিস্তানে সম্ভাব্য অর্ন্তবর্তীকালীন যেকোনো জোট সরকার গঠনের বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে আফগান নাগরিকরাই সিদ্ধান্ত গ্রহণ করবে।’

আফগানিস্তান ইস্যুতে একটি সম্মেলনের আয়োজন করেছে রাশিয়া। আগামী ১৮ মার্চ থেকে সম্মেলনটি মস্কোয় শুরু হওযার কথা রয়েছে। সম্মেলনে আঞ্চলিক ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশসহ তালেবান বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্ব শেষ হওয়ার কয়েক দশক পর দেশটিতে তথা আঞ্চলিকভাবে নিজের গুরুত্ব আবারও পাকাপোক্ত করতে ক্রেমলিন সম্মেলন আয়োজনের এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আগামী মে মাসের ১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের।

মস্কোর দাবি, কাতারে আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় কোনো ফলাফল আসেনি এবং এর কারণে দেশটিতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী সপ্তাহে এই সম্মেলনের আয়োজন করেছে তারা।

আর এই দোলাচলের মধ্যেই আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে সেনা অপসারণ, আমাদের দেশ তথা বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে হুমকির মুখে ফেলে দেবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা