আন্তর্জাতিক

মমতার নির্বাচনী সভায় হামলা নয়, রাজ্য পুলিশের রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : একটি দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিলোনিয়া বাজারে আহত হন, নির্বাচনী সমাবেশে কোনও হামলার আলামত পাওয়া যায়নি বলে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছেন রাজ্য পুলিশ।

রিপোর্টে পুলিশ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেদিন খুব ভিড় হয়েছিল। ভিড়ের ধাক্কাধাক্কিতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান, সেই সময় গাড়ির দরজা তার ওপর পড়েছিল। এটা কোনও ইচ্ছাকৃত ঘটনা নয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ।

মমতার প্রধান নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান নন্দীগ্রাম থানায় অজ্ঞাত আক্রমণকারীদের বিরুদ্ধে এফআইআর করেছেন। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই ঘটনা পূর্বপরিকল্পিত।

এদিকে এস এস কে এম এর অধিকর্তা ডা. মনিময় বন্দ্যোপাধ্যায় একটি বুলেটিন প্রকাশ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর পায়ের হাড় ভাঙেনি। তবে, আঘাত বেশ বেশি। এখনও বা পায়ের পাতা ও গোড়ালি ফুলে আছে। শুক্রবারই মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে ডা. বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা