আন্তর্জাতিক

সিরিয়ায় গৃহযুদ্ধে ১২ হাজার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দশ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন।

যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভূগছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না। তার মধ্যে ৪০ শতাংশই মেয়ে শিশু।

ইউনিসেফ আরো জানিয়েছে ৭ বছরের উর্ধ্বের ৫ হাজার ৭০০ জন শিশু সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে।

ক্ষুধা, অপুষ্টি আর যুদ্ধের ভয়াবহতার কারণে সিরিয়ার অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা