আন্তর্জাতিক

মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮১ জন আহত হয়েছে। সোমবার (৮ মার্চ) দেশটির রাজধানীর প্রধান শহর জোকালোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, সে দেশে নারীদের হত্যা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করেন নারী অধিকারকর্মীরা।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক হাজার নারী তাদের মেয়েদের নিয়ে পদযাত্রায় অংশ নেন। এক মেয়ে এক ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সেই ব্যানারে লেখা- ‘তারা আমাকে হত্যা করেনি, কিন্তু আমি ভয়ে থাকি’ এ শ্লোগান লেখা ব্যানার দেখে তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন।

পদযাত্রায় অংশগ্রহণকারী নারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করতে কয়েকজন পুলিশ সদস্যের ঢালে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, পদযাত্রা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অন্তত ৬২ জন পুলিশ ও ১৯ বিক্ষোভকারী আহত হয়েছে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা