আন্তর্জাতিক

স্কুল শিক্ষককে বিয়ে করলেন আমাজন প্রতিষ্ঠাতার সাবেক স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: স্কুল শিক্ষককে বিয়ে করেছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। খবর- বিবিসি।

৫০ বছর বয়সী ম্যাকেঞ্জি একাধারে বিশ্বের অন্যতম নারী ধনী, লেখিকা এবং সমাজসেবিকা। ২৫ বছরের দাম্পত্য জীবনের শেষে বেজোসের সঙ্গে বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। দুই বছরের মাথায় তিনি আবারও বিয়ে করেছেন একটি বেসরকারি স্কুলের এক বিজ্ঞানের শিক্ষককে।

ওই শিক্ষকের নাম ড্যান জিয়েট। তিনি যে স্কুলে পড়ান সেই স্কুলেই পড়াশোনা করেন বেজোস এবং ম্যাকেঞ্জির চার সন্তান। সেই সূত্রেই শিক্ষক ড্যানের সঙ্গে পরিচয় ম্যাকেঞ্জির।

সম্প্রতি তাদের বিয়ের খবর নিজেই পোস্ট করে জানিয়েছেন ম্যাকেঞ্জি। তবে তাদের বিয়ের তারিখ নিশ্চিত করে জানাননি। বিয়ের খবর পেয়ে অ্যামাজনের মুখপাত্রের মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন সাবেক স্বামী বেজোস।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লেকসাইড স্কুলের রসায়নের শিক্ষক ড্যান। ওয়াশিংটনের খুব নামকরা স্কুল এটি। এই স্কুলের ছাত্র ছিলেন বিল গেটসও।

বিশ্বের প্রথম সারির ধনী এবং প্রভাবশালী নারীদের মধ্যে ম্যাকেঞ্জির নাম অন্যতম। ৬ মার্চ ২০২১ সালের হিসাব অনুযায়ী ম্যাকেঞ্জির সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৩৫০ কোটি ডলার। কিন্তু নিজের সম্পত্তির অর্ধেক সেবামূলক কাজে দান করার প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

গত বছরের ডিসেম্বরে ম্যাকেঞ্জি শতাধিক সংস্থায় ৪১০ কোটি ডলার দান করেছিলেন করোনাভাইরাস মোকাবেলার জন্য। ২০২০ সালের জুলাইয়ে ১১৬টি অলাভজনক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা মিলিয়ে ১৬৮ কোটি ডলার দান করেছিলেন তিনি।

বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর তিনি তার অর্থ থেকে অনুদান দিয়েই অন্যদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই নিয়ে ‘দ্য গিভিং প্লেজ’ নামে একটি প্রচারেও যোগ দিয়েছিলেন তিনি।

২০১৯ সালে বেজোসের সঙ্গে লরেন সানচেজ নামে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসে। এর পরপরই তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর অ্যামাজনের চার শতাংশ শেয়ারের মালিক হন ম্যাকেঞ্জি। যার মূল্য ছিল সেসময় ৩৫০০ কোটি ডলার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা