আন্তর্জাতিক

মিয়ানমারে সেনা প্রতিরোধে নারীদের লুঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসের শুরুতে সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। ওইসময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অনেক নেতা-কর্মীকে আটক করে সেনাবাহিনী।

আটক এবং অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ-আন্দোলন করে আসছেন। অনেক সময় দেশটির সেনা-পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থও হচ্ছেন।

ইয়াহু নিউজের শুক্রবার (৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আন্দোলনকারীরা সেনাবাহিনীকে প্রতিহত করতে নানা ধরণের অভিনব কৌশল অবলম্বন করছেন। এবার জানা গেল- সেখানকার নারীরা সেনা ও সাজোয়া যানের গতিরোধ করতে চলতি একটি রীতিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তাদের শরীরের নিম্নাংশ আবৃতের জন্য ব্যবহারিক লুঙ্গিসহ বিভিন্ন ধরণের পোশাক দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করছেন।

মিয়ানমারের নারীরা শরীরের ঊর্ধ্বাঙ্গে ব্লাউজের সঙ্গে শরীরের নিচের অংশে লুঙ্গি পরে থাকেন। আমাদের দেশে যদিও এ পোশাক থামি নামে পরিচিত। তবে মিয়ানমারে তা লুঙ্গি নামে সবাই চেনে। চলমান আন্দোলনে জান্তার বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এ লুঙ্গি।

অনেকে কুসংস্কারও বলেন, তবে মিয়ানমারে লোকসমাজের মধ্যে নারীদের পোশাক নিয়ে প্রচলিত ধারণা নিয়ে থিনজার সুনলেই ই নামে এক বিক্ষোভকারী জানান, এখানকার পুরুষদের বিশ্বাস, নারীদের ঝুলন্ত পোশাকের নিচ দিয়ে যাওয়াটা তাদের পৌরুষত্বের জন্য অবমাননাকর। এতে তাদের পৌরুষের গর্ব ভূলুণ্ঠিত হবে। মূলত এ কারণে রাজপথে নারীদের লুঙ্গি ব্যারিকেডের নিচ দিয়ে যেতে চাইছে না সেনা-পুলিশরা।

নারীদের এ লুঙ্গি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া কোনো বিষয়ই না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে বাস্তবে তা ঘটাতে পারছে না, এ ব্যারিকেড ভাঙতে নারাজ সেনা বা পুলিশের সদস্যরা। এমনকি রাস্তায় আড়াআড়ি ঝুলতে থাকা নারীদের পোশাকের নিচে দিয়ে সামনে এগিয়ে যেতে তাদের ঘোর আপত্তি।

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাসীন দল এনএলডি'র নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী। জরুরি অবস্থা জারি করে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

অভ্যুত্থানের পর থেকে টানা বিক্ষোভ করে আসছেন মিয়ানমারের গনতন্ত্রপন্থীরা। গ্রেফতার করা হয়েছে প্রায় দুই হাজার লোককে, যাদের মধ্যে আছেন ২৯ জন সাংবাদিকও। নিহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক বিক্ষোভকারী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা