আন্তর্জাতিক

ভারতে প্রাইভেট হাসপাতালে মিলছে করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : বেসরকারি হাসপাতালগুলো কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প ব্যবহার করায় এখন থেকে ভারতের প্রাইভেট হাসপাতাল থেকেও করোনা টিকা নেওয়া যাবে।

বুধবার (০৩ মার্চ) থেকে দেশের সব প্রাইভেট হাসপাতাল করোনা ভ্যাকসিন দিতে পারবে। অবশ্য তাদের ভ্যাকসিন দেয়ার পরিকাঠামো থাকতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অনেক বড় হাসপাতালের চেইন এই ভ্যাকসিন দান প্রকল্পের আওতায় এলো।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোভিড যোদ্ধা, ফ্রন্টলাইন ওয়ার্কার, ষাটোর্ধ্ব প্রবীণ পঁয়তাল্লিশ উর্ধ্ব মিলিয়ে দেশে মোট ৭ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার প্রথম ডোজ নিলেন। মঙ্গলবার প্রবীণ নাগরিকদের ১ লাখ ২৩ হাজার ৫২২ জন কোভিড ভ্যাকসিন নেন, পঁয়তাল্লিশ উর্ধ্ব সাড়ে ৯ হাজার জন ভ্যাকসিন পেয়েছেন। দুই দিনে ৪ লাখ ষাটোর্ধ্ব মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

কেন্দ্রীয় সরকার মনে করছে যে ভ্যাকসিন আরও দ্রুততার সঙ্গে প্রয়োগ করতে হবে, তাই দেশের সব প্রাইভেট হাসপাতালকেই ভ্যাকসিন দেওয়ার অধিকার দেওয়া হল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা