আন্তর্জাতিক

জাতিসংঘে সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারের দূত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সামরিক সরকারের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূ কিয়াও মোয়ে তুন দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া মিয়ানমার বিষয়ে জাতিসংঘের এক বিশেষ বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রকাশ্যে বিবৃতিতে দেওয়ার তাগিদ দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। ওই দিনই অং সান সুচি'র নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে গৃহবন্দী করা হয়। গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের বিভিন্ন শহরে প্রতিদিনই সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ-ধর্মঘট চলছে। ইতোমধ্যে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন ছাড়াও হামলা চালিয়েছে সেনা অভ্যুত্থান সমর্থকেরাও।

শুক্রবার নির্বাচিত নেতা অং সান সু চির সরকারের পক্ষে দাঁড়িয়ে জাতিসংঘের বিশেষ বৈঠকে মিয়ানমারের দূত সংস্থাটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সামরিক জান্তার বিরুদ্ধে প্রয়োজনীয় যে কোনও ব্যবস্থা নিন এবং মিয়ানমারের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করুন’। সাধারণ পরিষদের ওই বৈঠকে কিয়াও মোয়ে তুন বলেন, ‘অবিলম্বে সেনা অভ্যুত্থান থামাতে, নিরীহ মানুষের ওপর নীপিড়ন থামাতে, জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফেরাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য সবচেয়ে কঠোর পদক্ষেপ প্রয়োজন’।

মিয়ানমারের জান্তা সরকারকে স্বীকৃতি দেওয়া বন্ধ করতে এবং তাদের সঙ্গে সহায়তা না করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান কিয়াও মোয়ে তুন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস পদক্ষেপ বন্ধ করতে সম্ভাব্য সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তিনি। তিনি বলেন, ‘আমরা জনগণের এবং জনগণের জন্য একটি সরকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবো।’

উল্লেখ্য, রাজপথে বিক্ষোভের পাশাপাশি মিয়ানমারে নাগরিক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। হাজার হাজার সরকারি চাকরিজীবী ও পেশাজীবী জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই অসহযোগ আন্দোলনে শামিল হচ্ছেন। তারই ধারাবাহিকতায় জাতিসংঘে জান্তা সরকারের বিরুদ্ধে দাঁড়ালেন সেখানে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত। তাকে সেখানে নিয়োগ দিয়েছিলো অং সান সু চির বিগত নির্বাচিত সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা