আন্তর্জাতিক

বাংলাদেশের অর্থ চুরির পেছনে উ.কোরীয় হ্যাকার গ্রুপ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনায় জড়িত উত্তর কোরিয়ার তিন হ্যাকারকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র জানিয়েছে তিন জনের বিরুদ্ধে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলারসহ মোট ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ আনা হয়েছে। পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হয়ে এসব হ্যাকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া বন্দুকের পরিবর্তে কীবোর্ড ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল মুদ্রা চুরি করেছে। গত সাত বছরের বেশি সময় ধরে এই তিন গোয়েন্দা কর্মকর্তা হ্যাকিং করে আসছেন।’ পার্ক জিন হিয়ক গ্রুপটির অন্যতম হোতা হিসেবে পরিচিতি কম্পিউটার প্রোগ্রামার পার্ক জিন হিয়ক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ওই ঘটনার পাশাপাশি তার নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ হয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ থেকে চুরি যাওয়া ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। অর্থের বড় একটি অংশ ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। সেই ক্যাসিনোর বিরুদ্ধেও মামলা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা