আন্তর্জাতিক

দিলীপ ঘোষের বিরুদ্ধে দেবী দুর্গাকে অপমানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দুদের দেবী দুর্গাকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বিজেপি নেতার মন্তব্যে পশ্চিমবঙ্গে দলটি সমালোচনার মুখে পড়েছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল বলছে এটা রাজ্যের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে সরাসরি আঘাত দেয়া হয়েছে।

সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ একটি আলোচনা সভায় প্রশ্ন তোলেন যে ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষদের নাম পাওয়া গেলেও দেবী দুর্গার পূর্বপুরুষদের নাম পাওয়া যায় কি?

রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে বাঙালি হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে পূজিত হন যে দেবী দুর্গা, তাকে নিয়ে এমন মন্তব্য করলেন এমন একটি দলের রাজ্য সভাপতি- যে দলটি নিজেদের হিন্দু ধর্মের ধারক-বাহক বলে দাবি করে থাকে।

একটি ভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত আলোচনাচক্রে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে আলোচনা হচ্ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এবং সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করা নিয়ে।

সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ রামচন্দ্র এবং দুর্গার তুলনা টানেন। পশ্চিমবঙ্গের হিন্দুরা যেভাবে দেবী দুর্গার আরাধনা করেন, ওই রাজ্যে সেভাবে পূজিত নন রামচন্দ্র। সেইদিকে ইঙ্গিত করে আলোচনা সভায় তিনি প্রশ্ন ছুঁড়ে দেন: 'ভগবান রাম একজন রাজা ছিলেন। কেউ তাকে অবতার বলেও মানেন। তার পূর্বপুরুষদের ১৪ প্রজন্মের কথাও জানা যায়- কিন্তু দুর্গার ক্ষেত্রে কি সেটা পাওয়া যায়?'

তিনি আরও বলেন, 'রামচন্দ্র একজন রাজা ও আদর্শ পুরুষ ছিলেন। গান্ধীজিও রামরাজ্যের কল্পনা দিয়েছেন ভারতবাসীকে। সেখানে দুর্গা আসেন কোথা থেকে?'

বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের এই অংশটি শুক্রবার রাতেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

তৃণমূল কংগ্রেস ওই মন্তব্যের কড়া নিন্দা করেছে। তৃণমূলের একজন এমপি বলেছেন ধর্মকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসাই বিজেপির একমাত্র লক্ষ্য।

শুক্রবারের ওই আলোচনাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারও। সেখানেই তিনি বলেন, বাঙালি হিন্দুদের পূজিত দেবী দুর্গাকে অপমান করেছেন বিজেপির এই নেতা।

তিনি বলেন, 'একজন ধর্মপ্রাণ দুর্গার উপাসক হিসাবে আমি অত্যন্ত ব্যথিত। অবাক হয়ে শুনলাম যে একটা জাতীয় রাজনৈতিক দলের রাজ্য সভাপতি এভাবে আরাধ্য দেবতাকে অপমান করতে পারলেন! এটা তো ধর্মীয় ভাবাবেগে সরাসরি আঘাত!'

তার কথায়, 'যে দলটা নিজেদের হিন্দুধর্মের ধারক-বাহক বলে দাবি করে থাকে, তারা কী করে দেবী দুর্গাকে নিয়ে এরকম কথা বলে! আসলে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসাই বিজেপির একমাত্র লক্ষ্য। তারা নিজেরা যে ধর্মপ্রাণ নয়, তাদের মনের গভীরে যে কথাগুলো ছিল, সেটাই বেরিয়ে এসেছে,' মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা