আন্তর্জাতিক

লিবিয়ায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরাম (এলপিডিএফ) দেশটির অন্তর্বর্তী সরকার গঠন করেছে। এই সরকারের প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান হয়েছেন মোহাম্মদ আল মেনফি আর প্রধানমন্ত্রী হয়েছেন আবদুল হামিদ দবিবেহ। খবর: আলজাজিরা।

শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, শান্তি খোঁজার পথে আমরা খুব ভালো খবর পেয়েছি। এলপিডিএফ সদস্যদের দ্বারা নির্বাচিত অন্তর্বর্তী নির্বাহী কর্তৃপক্ষকে আমি স্বাগত জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস লিবিয়ায় নতুন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমঝোতা হওয়ায় একে স্বাগত জানিয়েছেন।

তিনি শুক্রবারের এ ভোটাভুটির ফলাফল মেনে নিতে ডায়ালগ ফোরাম, আন্তর্জাতিক অংশীদারসহ সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেন, কারও জন্যই এই সমঝোতার বিষয়টি মেনে না নেওয়ার কোনও কারণ নেই। কারণ এটি লিবিয়াসহ দেশটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অন্য সকল দেশের সমন্বয়ে করা হয়েছে। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। এতে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, লিবিয়াকে ঐক্যবদ্ধ করতে এবং চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। সকলের সম্মতিতে করা এই প্রক্রিয়া নিয়ে কারও কোনও প্রশ্ন থাকতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

লিবিয়ায় দেশব্যাপী অস্ত্রবিরতি চুক্তির পরই অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমঝোতা হয়। এ প্রসঙ্গে গুতেরেস বলেন, ‘এখন আমরা অস্ত্রবিরতি চুক্তি পেয়েছি। নির্বাচনের ব্যাপারে হয়েছে রাজনৈতিক সমঝোতাও। আমরা নতুন ও অস্থায়ী নির্বাহী কর্তৃপক্ষও পেয়েছি।’

ডিসেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ পাওয়া এই অন্তর্বর্তী নির্বাহী কর্তৃপক্ষের সকল সদস্যকে তিনি স্বাগত জানিয়ে তাদের সার্বিক সফলতা কামনা করেছেন। জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় এলপিডিএফের সদস্যরা শুক্রবার ভোটের মাধ্যমে নতুন একজন প্রধানমন্ত্রী ও নতুন প্রেসিডেন্সি কাউন্সিলের তিন সদস্যকে নির্বাচিত করে।

আগামী ২১ দিনের মধ্যে এই নতুন কর্তৃপক্ষ নতুন সরকার প্রতিনিধি পরিষদে উপস্থাপন করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা