আন্তর্জাতিক

প্যান্ট-স্যুট পরে বিয়ের কনের প্রথা ভাঙার গল্প

বিনোদন ডেস্ক: সাধারণত বিয়ের সময় ভারতীয় কনেরা লাল শাড়ী অথবা লেহেঙ্গা পরাটাকে ঐতিহ্যের একটা অংশ বলে মেনে আসছে। সেসব শাড়ি অথবা লেহেঙ্গায় থাকে হাতে কাজ করা নানান নকশা। থাকে আভিজাত্য এবং ভিন্নতা আনার নানা প্রতিযোগিতা। কিন্তু সম্প্রতি সানজানা রিশি নামের ২৯ বছরের এক কনে বিয়ের অনুষ্ঠানে সব প্রথা ভেঙে প্যান্ট-স্যুট পরে সবাইকে অবাক করে দিলেন।

সানজানা পেশায় একজন ইন্ডিয়ান-আমেরিকান উদ্যোক্তা। গত ২০ সেপ্টেম্বর ধ্রুব মহাজন নামে ৩৩ বছর বয়সী দিল্লির এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। বিয়েতে তার সাজসজ্জা ছিল একটি পাউডার-ব্লু রঙের পান্ট-স্যুট, সাথে স্বচ্ছ সাদা রঙের ওড়না এবং সাধারণ জুয়েলারি।

রিশি গত বছর তার বিয়ের জন্য ভারতে আসেন। প্রথমে তার যুক্তরাষ্ট্রে বিয়ে করার পরিকল্পনা ছিল, দ্বিতীয়ত ভারতে ট্র্যাডিশনাল বিয়ে করারও পরিকল্পনা ছিল। কিন্তু মহামারি করোনা তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। বিয়ের জন্য মনস্থির করে ফেলার সঙ্গে সঙ্গেই সানজানা ঠিক করে ফেলেছিলেন বিয়েতে তিনি কোন পোশাক পরবেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ঠিক করেছিলাম আমি প্যান্ট-স্যুট পরব। আমার প্যান্ট-স্যুট ঠিক কেমন হবে আমি সেটাও তখনই জানতাম।'

পোশাকের বিষয়ে সানজানা বলেন, 'আমি যে পোশাকটি পরেছি সেটি নব্বইয়ের দশকে একজন ইতালীয় ডিজাইনারের বানানো পোশাক। বিয়ের জন্য মনস্থির করার পর যখন আমি খোঁজ নিয়ে জানতে পারি সেই পোশাকটি এখনও পাওয়া যাচ্ছে, আমি একই সঙ্গে খুব অবাক ও আনন্দিত হয়েছিলাম।'

সানজানা জানান, যখন তিনি আমেরিকায় আইনজীবী হিসেবে কাজ করতেন তখন তিনি সব সময় প্যান্ট-স্যুট পরতেন। কারণ, এই পোশাকটি তার কাছে 'নারী শক্তির কথা বলে' বলে মনে হয়। তাছাড়া, 'আধুনিক শক্তিশালী যে সব নারীকে' তিনি অনুসরণ করেন তারাও সবাই এই পোশাকই পরেন।

তিনি বলেন, 'আমার সবসময়ে মনে হয় মেয়েরা প্যান্ট-স্যুট পরলে তার মধ্যে শক্তির প্রকাশ পায়। আমার সেটা খুবই পছন্দের এবং আমি সবসময় প্যান্ট-স্যুট পরি।'

করোনাভাইরাস মহামারীর কারণে সানজানা-ধ্রুবর বিয়ের অনুষ্ঠান খুবই ঘরোয়াভাবে হয়েছে। সেখানে বর-কনে ও পুরোহিতসহ মাত্র ১১ জন উপস্থিত ছিলেন।

সানজানার বর ধ্রুব মহাজন বলেন, বিয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না তার হবু স্ত্রী বিয়েতে কী পরতে যাচ্ছেন। তিনি বলেন, 'তাকে এতই দারুণ লাগছিল, আমি প্রথমে খেয়ালই করিনি সে প্যান্ট-স্যুট পরেছে।'

সানজানা তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তার বন্ধুবান্ধব ও তার অ্যাকাউন্টের অনুসারীরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অনেক ফ্যাশন ডিজাইনারও তার পছন্দের তারিফ করেছেন। কিন্তু সবার এই পোশাক পছন্দ হয়নি। তাই সানজানার বিয়ের পোশাক নিয়ে সমালোচনা এমনকি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনেস্তা করাও শুরু হয়ে যায়।

যারা তার সমালোচনা করেছেন তারা অনেকেই লিখেছেন, তিনি ভারতীয় সংস্কৃতির উপর কালি লেপন করেছেন। কেউ কেউ তার স্বামীকে সাবধান করে অপমানজনক ট্রলও করেছেন। কেউ কেউ তাকে 'আত্মহত্যার' পরামর্শও দিয়েছেন বলে জানান সানজানা। তিনি বলেন, কেন তার পোশাক নিয়ে এত সমালোচনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।

সানজানা আরও বলেন, 'ভারতীয় ছেলেরা তো হরহামেশাই বিয়েতে প্যান্ট-স্যুট পরেন। কই তখন তো কেউ প্রশ্ন করেন না। কিন্তু যখন একজন নারী ওই পোশাক পরেন তখন সবার সমালোচনা শুরু হয়ে যায়। আমার মনে হয় এর কারণ সম্ভবত মেয়েদের উপরই সবসময় মান-প্রথা ধরে রাখার দায় চাপিয়ে দেওয়া হয়।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা