আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৩২, আহত ১১০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন। দুটি হামলারই লক্ষস্থল হয়েছে আল-তাইয়ারান স্কয়ারের অদূরে বাব আল-শারজি এলাকায়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার বাগদাদের প্রাণকেন্দ্রে একটি ব্যস্ত সড়কে বিরল এ জোড়া হামলার ঘটনা ঘটে। কয়েক মাস শান্ত থাকার পর হঠাৎ এমন ঘটনা ঘটলো।

বাগদাদ অপারেশনস কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজযাভি ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেছেন, তাইয়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকার ব্যস্ত মার্কেটে এ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশের মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে। এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা