আন্তর্জাতিক

‌‘প্যাট্রিয়ট পার্টি’ রাজনৈতিক দল গঠন করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী ভাষণে, নতুন রাজনৈতিক দল গঠন করার কথা বলেছেন। তার দলের নাম হতে পারে 'প্যাট্রিয়ট পার্টি'।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইতোমধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ধারণা নিয়ে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউজে তার বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, রাজনৈতিকভাবে যে আন্দোলন শুরু হয়েছে তা কিছুই না। এটা মাত্র শুরু।

ইউটিউবে আপলোড করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তাকে অনেক কঠিন লড়াইয়ের মোকাবেলা করতে হয়েছে। কারণ সেজন্যই তাকে নির্বাচিত করা হয়েছিল।

তবে ট্রাম্প এখনও মনে করেন গত নভেম্বরের নির্বাচনে তিনি হারেননি। ভিডিওবার্তায় ট্রাম্প হোয়াইট হাউজের নতুন প্রতিনিধির নামও উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৃতীয় দল গড়ে তোলার প্রচেষ্টা এটাই নতুন না। এর আগেও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার অতি রক্ষণশীল এজেন্ডাগুলো নিয়ে রাজনীতিতে আলাদা দল গঠন করলে তাকে রিপাবলিকান দলের কিছু নেতাকেও দলে নিতে হবে।

রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতা ও সিনেটে দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতার জন্য ট্রাম্পকে দুষছেন অনেকে। রিপাবলিকান দলের অনেক নেতা ট্রাম্পকে তাদের জন্য বোঝা মনে করছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা