আন্তর্জাতিক

সামরিক শক্তিতে অগ্রগতি বাংলাদেশের

সান নিউজ ডেস্ক : ২০২১ সালের মিলিটারি র‍্যাংকিং প্রকাশ করছে গ্লোবাল ফায়ার পাওয়ার। র‍্যাংকিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে পাকিস্তান ও আরব আমিরাতের। সামরিক শক্তিতে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে ৪৫তম অবস্থানে আছে বাংলাদেশ।

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের এ আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এ সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশ ০.৭৪৯৭ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এছাড়া আরব আমিরাতে অবস্থান ৩৬তম।

১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ হলো—১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা