আন্তর্জাতিক

মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন : মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ‘উইঘুরদের ওপর গণহত্যা’ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।

একটি প্রতিবেদন প্রকাশ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত কংগ্রেসনাল-এক্সিকিউটিভ অন চীনা (সিইসিসি)জানায়, নতুন নথিপত্রে গত বছর জিনজিয়াংয়ে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ দেখা গেছে, সম্ভবত সেখানে ‘গণহত্যা’ ঘটছে। খবর আলজাজিরার।

সিইসিসি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত উইঘুর সম্প্রদায়ের লোকদেরও হেনস্তা করছে চীন।

জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। তবে বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং।

নতুন প্রতিবেদনেরও নিন্দা জানিয়েছে চীনা সরকার। জিনজিয়াং পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বেইজিং জানায়, সেখানে উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে তাদের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে।

উইঘুরদের ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখার খবর প্রকাশ হলেও চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে, সেগুলো কারিগরি শিক্ষা কেন্দ্র। তাদের দাবি, সেখানে মানুষের দক্ষতা বাড়ানো হচ্ছে।

জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লোককে জিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা