ইথিওপিয়ায় ভয়াবহ হামলা নিহত ৮০
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এই তথ্য জানিয়েছে।

ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের মুখপাত্র ও সিনিয়র উপদেষ্টা অ্যারন মাশো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ইথিওপিয়ার বনিশানুল-গুমুজ অঞ্চলে ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৭টার মধ্যে এই গণহত্যার ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি ৮০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন যাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। অ্যারন মাশো আরও বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি যে হামলাকারীদের কর্তৃপক্ষ এখনও গ্রেফতার করেনি।

বেনিশানুল-গুমুজ-এর মেতেকেল জোনে ডালেটি নামে একটি এলাকায় এই হামলা হয়েছিল, সাম্প্রতিক মাসগুলিতে পুনরাবৃত্ত সহিংসতায় জর্জরিত হয়ে শতাধিক মানুষ মারা গেছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর এক হামলায় প্রায় ২০৭ জন মারা গিয়েছিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা