আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৮ চীনা অ্যাপ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : আলিপে ও উইচ্যাট পেসহ চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত ৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই সফটওয়্যার অ্যাপ দিয়ে লেনদেন নিষিদ্ধের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প।

আদেশে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যারা চীনা সংশ্লিষ্ট সফটওয়্যার অ্যাপ নিয়ন্ত্রণ ও বিকশিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও নিষিদ্ধের তালিকায় রয়েছে ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট, ডব্লিউপিএস অফিসের মতো বহুল ব্যবহৃত অ্যাপগুলো।

যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপগুলোর ব্যবহার নিষিদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। তার শঙ্কা, এগুলো ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং কনট্রাক্টরদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে।

আগামী ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে এই আদেশ কার্যকর হবে। তবে ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে।

এদেকে চীনা অ্যাপ নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও এ ব্যাপারে জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে চীনা সংস্থা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আদালত জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অ্যাপগুলোর ডাউনলোড প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেশটির প্রশাসনের ধারণা, এই অ্যাপ ব্যবহার করা প্রায় ১ কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ করে তুলেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা