আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটল মারা গেছেন। কারাগারের কর্মকর্তারা জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এফবিআই এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছেন স্যামুয়েল।

এএফপি জানিয়েছে, বুধবার সকালে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সংশোধন বিভাগ। ২০১৪ সাল থেকে স্যামুয়েল তিনটি প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

স্যামুয়েল লিটল ৯৩টি হত্যার কথা স্বীকার করেছিলেন। নিহতদের অধিকাংশই ছিল নারী। ১৯৭০ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি এই হত্যাকান্ডগুলো সম্পন্ন করেন। তবে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে তার এসব হত্যার কথা কয়েক যুগ ধরে ধরা পড়েনি।

সাবেক এই বক্সার যাদের হত্যা করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন মাদকাসক্ত ও পতিতা। অধিকাংশ ক্ষেত্রেই নিহত নারীদের পরিচয় কখনো শনাক্ত করা হয়নি অথবা তাদের মৃত্যু তদন্ত হয়নি।

স্যামুয়েল ম্যাকডোয়েল নামেও তিনি পরিচিত ছিলেন। ছয় ফিট ফুট তিন ইঞ্চি উচ্চতার স্যামুয়েল সাধারণত শ্বাসরোধ করে হত্যার আগে তার ভিকটিমদের জোরে ঘুষি মারতেন। নিহতদের দেহে বুলেট বা ছুরির মতো কোনো কিছুর ক্ষতচিহ্ন তিনি রাখতেন না।

সেই সাথে ভিকটিমদের ব্যাকগ্রাউণ্ডের কারণে তার হাতে নিহতদের অনেকেই বেশি মাত্রায় মাদক গ্রহণ বা দুর্ঘটনার ফলে মারা গেছেন বলে ভেবে নেয়া হত। এফবিআই জানায়, স্যামুয়েল ওহাইয়োতে বড় হয়েছিলেন। বিদ্যালয় থেকে ঝরে পড়ার পর সে যাযাবরের মতো জীবন-যাপন করতেন। মদ ও মাদকদ্রব্য কিনতে দোকান থেকে চুরি করতেন।

চুরি, প্রতারণা, মাদক প্রভৃতির অভিযোগে গ্রেফতারের মাধ্যমে ১৯৫৬ সাল থেকে তার অপরাধের রেকর্ড শুরু হয়। ১৯৮০ এর দশকে মিসিসিপি ও ফ্লোরিডায় নারীদের হত্যায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তা প্রমাণিত হয়নি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা