আন্তর্জাতিক

সৌদিতে অস্ত্র বিক্রি করতে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের কাছে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যেতে চান।

কাতার ভিত্তিক আলজাজিরা জানায়, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, তারা সৌদি আরবে অস্ত্র বিক্রি করতে একটি লাইসেন্স ইস্যু করতে যাচ্ছেন।

এর ফলে সৌদি আরব মারণাস্ত্রসহ বিপুল পরিমাণ যুদ্ধোপকরণ পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যার মূল্য আনুমানিক ৪৭৮ মিলিয়ন ডলার। লাইসেন্স ইস্যু হয়ে গেলেই মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রায়থিওন টেকনোলজিস করপোরেশন সরাসরি সৌদিকে এসব অস্ত্র বিক্রি করতে পারবে বলে ব্লুমবার্গ জানায়।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চুক্তি অনুসারে সৌদিতেই সেই অস্ত্র বানানো হবে। এ ছাড়া ৯৭ মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ একটি নিরাপত্তা ব্যবস্থাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে আরব দেশটি।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেওয়া এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতিকে এগিয়ে নিতে মার্কিন-সৌদি সম্পর্কের ভিতকে আরও শক্ত করতে চান তিনি।

২০১৯ সালের শুরুর দিক থেকে এ চুক্তি সম্পন্ন হয়। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু ও ইয়েমেন যুদ্ধে সৌদিকে সমর্থন দেয়ার মধ্যে এ চুক্তি আনায় মার্কিন রাজনীতিবিদদের চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা