আন্তর্জাতিক

বিশ্বে করোনাক্রান্ত রোগী পৌনে ৮ কোটি ছাড়াল

আর্ন্তজাতিক ডেস্ক : নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। গত একদিনেও বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা পৌনে ৮ কোটি ছাড়িয়েছে আজ। একই সাথে নতুন করে প্রাণ হারিয়েছেন প্রায় ৯ হাজার ভুক্তভোগী। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার অতিক্রম করেছে। আজও উভয়ক্ষেত্রে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ২১৯ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৭২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৮ হাজার ৮৯৯ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৮ হাজার ৪১০ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৪৫ লাখ ৭৮ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৮৬ হাজার রোগী। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৭৫ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪৬ হাজার ১৪৫ জনের। প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭২ লাখ ৬৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৮ লাখ ৭৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৩৫১ জন।পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ৭৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬০ হাজার ৯০০ জনের।দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২০ লাখ ৭৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৭ হাজার ৬১৬ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২০ লাখ ৪৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৫১ জনের।ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৬৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৯ হাজার ২১৪ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ১৮৩ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩১২ জনের।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা