আন্তর্জাতিক

ভারতে শুরু হচ্ছে কোভিড টিকা দান

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতে শুরু হচ্ছে কোভিড টিকা দান। বার্তা সংস্থা রয়টার্স সরকারির সূত্রের উদ্ধৃতি দিয়ে এটা জানিয়েছে। এটা হবে স্বেচ্ছা টিকাদান কর্মসূচি। তিন ভ্যাকসিন দিয়ে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। অ্যাস্ট্রেজেনেকার ও ফাইজার অন্যতম।

এদিকে রাশিয়া ভারতে স্পুটনিক-৫ ভ্যাকসিন তৈরির আরো চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ৩শত মিলিয়ন ডোজ স্পুটনিক-৫ ভ্যাকসিন তৈরি করা হবে। এছাড়াও ভারতীয় সংস্থা ভারত বায়োটেকও তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে।

ভারত সরকার বলছে, দেশটির ১৩৫ কোটি জনগণকে ২৮ দিনের মধ্যে টিকার দুইটি ডোজ দিতে গেলে এক বছরেরও বেশি সময় লাগতে পারে। এজন্য ভারত সরকার দ্রুত কোভিড-১৯ টিকা দান কর্মসূচি শুরু করতে চাচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক উপদেষ্টা।

দেশটির সরকারি একজন বিশেষজ্ঞ রয়টার্সকে জানিয়েছেন, টিকা দেওয়া শুরু করতে সরকার সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রস্তুতি নিয়েছে। সরকার আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মাঝে ৬০০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা