আন্তর্জাতিক

ইরানের পর এবার কারাবন্দীদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সহিংস কর্মকাণ্ড না ঘটিয়ে অন্য কারণে যারা কারাগারে আছেন, তাদের সবাইকে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (২২মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ৮৫ হাজার কারাবন্দীকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “বিচারবিভাগ থেকে এ ব্যাপারে এরই মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে। আমরাও বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেছি। কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু আমরা কেবল সহিংস ঘটনা ছাড়া যারা অন্য কারণে কারাবন্দী আছে, তাদের বিষয়ে ভেবেছি। কেবল তাদের ব্যাপারেই বলেছি, ঠিক আছে (ছেড়ে দেওয়া যাবে)।”

এ সিদ্ধান্তের জেরে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওহিও, টেক্সাসসহ আরো অন্যান্য রাজ্যের কারাগার থেকে হালকা মাত্রার অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা অসুস্থ এবং বয়স্ক, তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে করোনার বিষয়টি বিবেচনা করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা