আন্তর্জাতিক

আগরতলায় মুজিব শতবর্ষের অনুষ্ঠান

আগরতলায় উযাপিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ত্রিপুরা প্রতিনিধি:

আজ মঙ্গলবার (১৭ মার্চ) আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এদিন হাই কমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তলোনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব জাকির হোসেন ভূইয়া এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা। আলোচনা করা হয় বঙ্গবন্ধুর জীবনীর ওপর।

অনুষ্ঠানে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক অরুনোদয় সাহা, মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য, বিশিষ্ট প্রাবন্ধীক ড: আশিষ কুমার বৈদ্য, কবি ও বাচিক শিল্পী সঙ্গীতা দেওয়াদজী, মুজাহিদ রহমান।

অনুষ্ঠান শেষে রাজধানীর পার্শ্ববর্তী নর্সিঙ্গড় এলাকার অনাথ আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েদে মাঝে খাবার পরিবেশন করা হয় বাংলাদেশ সরকারি হাই কমিশনের পক্ষ থেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা