আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ লাখ ২৫ হাজার জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পরপর দ্বিতীয় দিনের মতো শুক্রবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ২৫ হাজার ২০১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় শনিবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৫০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

দেশটিতে গত মাসে তিন দিন প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখ অতিক্রম করে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসায় অবস্থান করার আহ্বান জানানো হলেও গত সপ্তাহের থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপনে লাখ লাখ মার্কিন নাগরিক ভ্রমণের কারনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার সতর্ক বার্তার কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানষ প্রাণ হারাতে দেখা যায়। প্রাত্যহিক মৃত্যুর এই প্রবণতা ফের দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে গেছে।

যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা