আন্তর্জাতিক

প্রাণীদের জন্য বিশ্বে প্রথম ‘ইকো সেতু’

আর্ন্তজাতিক ডেস্ক : সরীসৃপ ও ছোট প্রাণীদের পারাপারের জন্য সেতু বানাচ্ছে ভারতের পর্বতময় উত্তরাখণ্ড রাজ্যের বন কর্মকর্তারা। বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারে প্রাণীদের জন্য ব্যবহৃত হবে সেতুটি।

বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি ৯০ ফুট দৈর্ঘ্যের ‘ইকো সেতু’টি বিশ্বে প্রথম সেতু বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নৈনিতালে যাওয়ার পথে পড়েছে ব্যস্ত মহাসড়কটিতে দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে বহু প্রাণী মারা যায়। তাদের রক্ষা করতে সেতু নির্মাণ করা হয়েছে।

সেতুটির দিকে প্রাণীদের আকর্ষিত করতে কর্মকর্তারা এখন লতা ও ঘাস লাগাচ্ছেন বলে বিবিসি জানিয়েছে। প্রাণীদের চলাফেরা নিরীক্ষণ করার জন্য কর্মকর্তারা সেতুটির উভয়পাশে ক্যামেরা বসিয়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের বন কর্মকর্তা চন্দ্র শেখর জোশি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে একজন বন কর্মকর্তা বলেছেন, ‘এটি একটি গভীর বন। হাতি, চিতা বাঘ, হরিণ, বনগরুর মতো প্রাণীও এই এলাকা দিয়ে চলাচল করে। দূর থেকেই চালকরা তাদের দেখতে পায় আর গাড়ির গতি কমাতে বা গাড়ি থামিয়ে দিতে পারে, কিন্তু তারা খুব কমই সাপ, গিরগিটি, গুইসাপ বা কাঠবিড়ালির জন্য এমনটি করে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা