আন্তর্জাতিক

‘শত্রুরা ফখরিজাদেহকে হত্যার চেষ্টা করেছিলো’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহের ওপর সম্ভাব্য হামলা এবং এ রকম হামলার সম্ভাব্য স্থানগুলোর ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানী তেহরানের অদূরে বিজ্ঞানী ফখরিজাদেহের জানাযার নামাজে অংশ নেন তিনি। সে সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী শামখানি বলেন, শত্রুরা গত ২০ বছর ধরে ইরানের এই বিশিষ্ট বিজ্ঞানীকে হত্যা করার চেষ্টা করে এসেছে।

আলী শামখানি বলেন, দুঃখজনকভাবে ফখরিজাদেহের নিরাপত্তা ব্যবস্থায় শিথিলতা এসেছিল এবং শত্রুরা সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে। তবে ফাখরিজাদেহের মতো বিজ্ঞানীর সংখ্যা ইরানে কম নয় বলেও জানান তিনি। একজন ফাখরিজাদেহকে হত্যা করলে শত শত ফখরিজাদেহর জন্ম হবে।

ইরানে সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ফখরিজাদেহের শিখিয়ে যাওয়া জ্ঞান ও প্রযুক্তি এদেশের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।

ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসীন ফখরিজাদেহ শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হন। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে তার কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শীর্ষ নেতারা ইসরায়েলকে দায়ী করে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি এবং অন্যান্য নেতারা দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

রোববার ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফখরিজাদেহ গত শুক্রবার একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সে সময় নিরাপত্তাবাহিনীর তিনটি গাড়ি তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তখন একটি গাড়িতে বুলেট লাগার শব্দ হয়। তিনি তখন কী ঘটেছে তা দেখার জন্য বের হন। তিনি গাড়ি থেকে বের হওয়ার পর পরই একটি রিমোট কন্ট্রোলড বন্দুক থেকে গুলি ছোড়া হয়।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফখরিজাদেহের গাড়ি থেকে ১৫০ মিটার দূর থেকে তাকে গুলি করা হয়েছিল। তাকে কমপক্ষে তিনবার গুলি করা হয়। তার দেহরক্ষীকেও গুলি করা হয়েছে। প্রায় তিন মিনিট ধরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা