আন্তর্জাতিক

করোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক : সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী (৮৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জাতীয় উম্মা পার্টি (এনইউপি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতালটিতে তিনি তিন সপ্তাহর অধিক সময় ধরে ভর্তি ছিলেন।

আনাদুলু এজেন্সি জানিয়েছে, সাদিক আল-মাহদী করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার পর গত মাসে সুদানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আল-মাহদী ১৯৬৭ সালে এবং ১৯৮৬-১৯৮৯ সালে দু'বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় পাঁচ দশক ধরে এনইউপি নেতৃত্ব দিয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা