প্রিন্সেস হায়া
আন্তর্জাতিক

দেহরক্ষীর সঙ্গে যৌন সম্পর্ক লুকোতে ঘুষ দিলেন রানী

আন্তর্জাতিক ডেস্ক : দেহরক্ষীর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্পর্কতো আর প্রকাশ্যে আনা যায় না। হাজার হোক তিনি দেশের শাসকের স্ত্রী। তাই সেই দেহরক্ষীর মুখ বন্ধ রাখতে চলল অকাতরে খরচ। উপহার বিলি করা। কিন্তু তাতেও শেষরক্ষা হলোনা।

বেশ কয়েক বছর পর প্রকাশ্যে এল দুবাইয়ের বর্তমান শাসক তথা রাজা শেখ মহম্মদ অল মখতুমের ষষ্ঠ পত্নী হায়ার কীর্তি। তার দেহরক্ষী রাসেল ফ্লাওয়ার্সের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এমনকী, দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছিল। সেই কথা চাপা দিতেই উপহার দিয়েছিলেন তিনি।

৪৬ বছরের রানি হায়ারের সঙ্গে তাঁর ৩৭ বছরের দেহরক্ষী রাসেল ফ্লাওয়ার্সের সম্পর্ক ছিল। মেইল অনলাইনের খবর অনুযায়ী, হায়া তার দেহরক্ষী রাসেলকে দিয়েছেন ১.২ মিলিয়ন ইউরো। এছাড়া একাধিক মূল্যবান উপহারও দিয়েছেন রানী। তালিকায় রয়েছে এক ভিন্টেজ শটগান, অপূর্ব কারুকাজ করা সিগার রাখার এক হিউমিডর। এর মধ্যে থাকা সিগারেরই মূল্য নাকি শুধু কয়েক হাজার পাউন্ড! এখানেই শেষ নয়, প্রচুর টাকা খরচ করে বিশেষভাবে গাড়ির নেমপ্লেটও বানিয়ে দিয়েছিলেন হায়া। তাতে সৌভাগ্যসূচক সংখ্যা বসিয়ে লেখা ছিল- RUSSELLS! যার মোট মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ ছাড়া ফ্লাওয়ার্স পরিবারের বিশেষ এক চুনি বসানো আংটিও হায়া রাসেলকে উপহার দিয়েছিলেন। রাসেল এই সব উপহার, নগদ এবং রানির প্রেমে মুখ বন্ধ করে রেখেছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই তা মানতে পারেনি রাসেলের স্ত্রী। বিবাহবিচ্ছেদেরও সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। খবর মোতাবেক, রানি এবং শেখের বিবাহবিচ্ছেদের মামলা যখন লন্ডন হাই কোর্টে ওঠে, তখন সন্তানদের কাস্টডি নিয়ে টানাপোড়েন চলার সময়েই এই গোপন সম্পর্ক প্রকাশ্যে আসে! সূত্র : MEE

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা