আমেরিকানরা ডিসেম্বরেই পেতে পারেন প্রথম ভ্যাকসিন
আন্তর্জাতিক

আমেরিকানরা ডিসেম্বরেই পেতে পারেন প্রথম ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ছোবল থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র ভরসা। আর সে কারণেই যত দ্রুত সম্ভব মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান ডা. মোনসেফ স্লাউয়ি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপে আমেরিকানরা ভ্যাকসিন পেতে পারেন।

তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সহজলভ্য করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণ ও মৃত্যুর গতি বাড়ার মধ্যেই দেশটিতে ভ্যাকসিন নিয়ে এমন ঘোষণা এলো।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে মারা গেছে ২ লাখ ৫৫ হাজার মানুষ। বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী ১০ ডিসেম্বর ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ভ্যাকসিন বিষয়ক উপদেষ্টা কমিটি একটি বৈঠকে বসার কথা। সেখানে আলোচনার পর এফডিএ যদি ভ্যাকসিনের অনুমোদন দেয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনটি সরবরাহ করার জন্য প্রস্তুত ফাইজার ও বায়োএনটেক।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের জনগণ এই ভ্যাকসিন পাবেন। ডা. সাউয়ি জানিয়েছেন, কোন অঙ্গরাজ্যে কারা আগে ভ্যাকসিন পাবেন সে বিষয়টি ওই অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবেন। তবে এখন পর্যন্ত যারা করোনার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন যেমন, স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক লোকজনরাই এই ভ্যাকসিন আগে পাবেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সম্প্রতি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নাও জানিয়েছে যে, তাদের তৈরি ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর। কিছুদিনের মধ্যে ভ্যাকসিনের অনুমোদন পাওয়া যাবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা