আন্তর্জাতিক

ফের লকডাউনে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আগামী শনিবার থেকে আবারও লকডাউন কর্যকর হচ্ছে ইরানে। রাজধানী তেহরানসহ ১৫০টি শহরে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানে মঙ্গলবার ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করা হয়েছে। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা