আন্তর্জাতিক

১শ’ কি.মি. দূর থেকে ধ্বংস করতে সক্ষম ইরানি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোন শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) গার্ডিয়ান্স অব বেলায়াত-৯৯ বিমান মহড়ার শেষ দিনে কামিকাজে ড্রোন ব্যবহার করে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।

শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিস্ফোরক বোঝাই ওয়ারহেড ব্যবহার করা হয়। শত্রুর অবস্থানের ১০০ কিলোমিটার দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে উড়িয়ে দেয়া সম্ভব হয়েছে।

এদিকে, অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে ফ্যান্টম বিমান শত্রুর অবস্থানে কার্পেট বোমা বর্ষণ করে। এছাড়া, ইরানে তৈরি কারার স্টাইকার বোমারু ড্রোন প্রথমবারের মতো সামরিক মহড়ায় অংশ নিয়ে কল্পিত শত্রুর ওপর বোমা বর্ষণ করে। ড্রোনটি ২২৬ কেজি ওজনের বোমা বহন করে।

এর বাইরে শত্রুর ক্ষেপণাস্ত্র-বিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করা হয় যা মূলত ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারে অংশ নেয়। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা