ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
মোদি বিরোধী বিক্ষোভ

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত রামলীলা ময়দানে যাওয়ার পথে প্রায় দুই ঘণ্টা ধরে বর্ণিল পরিবেশের সৃষ্টি হয়। রঙিন পতাকার পাশাপাশি মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ তাদের নিজ নিজ রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন।

ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও গুজরাটের আদিবাসীরা ঐতিহ্যবাহী পোশাক পরে ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে গান গাইতে গাইতে মিছিলে অংশ নেন।

ছত্তিশগড়ের নেতা রামনারায়ণ সিং রাঠিয়া জানান, এসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আগেই দিল্লিতে পৌঁছেছিলেন। সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি তাঁরা দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখেছেন। তাঁদের অধিকাংশের জন্যই এটি ছিল দিল্লিতে প্রথম আসা।

জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের এই সমাবেশ সফল করতে কংগ্রেস যে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, তা মিছিলের আয়োজন ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতেই স্পষ্ট হয়েছে।

এ লক্ষ্যে প্রতিটি রাজ্যের দলীয় নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। সমাবেশকে কেন্দ্র করে দলের বিভিন্ন শাখাকেও সক্রিয় করে তোলে কংগ্রেস নেতৃত্ব।

দীর্ঘদিন পর এই সমাবেশে কংগ্রেস সেবাদলের সক্রিয় উপস্থিতিও চোখে পড়ে। ‘ইন্ডিয়া’ জোট ভবিষ্যতে বিভিন্ন রাজ্যে এ ধরনের জনসমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট রাজ্যে যে দল সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী, সেই দলই সমাবেশ আয়োজনের প্রধান দায়িত্ব পালন করবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দিল্লির রামলীলা ময়দানের সমাবেশ আয়োজনের দায়িত্ব ছিল কংগ্রেসের ওপর।


সান নিউজ / সুরাইয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা