ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ থেকে অন্তত ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রচলিত আইনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের আমলে সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হয়।

শনিবারের বিক্ষোভের আগে পুলিশ সমাবেশে অংশগ্রহণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। তবে পুলিশের সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী।

দিন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভ থেকে মোট ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দিনের প্রথম ভাগে ৪৮ জনকে আটকের তথ্য জানিয়েছিল সংস্থাটি। গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এ পদক্ষেপের সমালোচনা করেছেন লেবার পার্টির সংসদ সদস্য জন ম্যাকডোনেল। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ করলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই সংগঠনের সমর্থক হিসেবে বিবেচনা করা যায় না। শুধু প্রতিবাদে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেফতারযোগ্য অপরাধে জড়িত বলে ধরে নেওয়াও ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন।

এদিকে সংগঠনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে আগামী বুধবার যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। সমালোচকদের অভিযোগ, ফিলিস্তিনপন্থি আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকরের পর ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। একই তালিকায় আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস)-এর মতো সংগঠনও রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা