আন্তর্জাতিক

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর খবর ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। পাসপোর্ট জমা দেওয়ার আদালতের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ার পর তাঁর দেশত্যাগের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৬ অক্টোবর) ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট অর্থপাচার তদন্তের অংশ হিসেবে ৪৫ বছর বয়সী ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সব পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাসপোর্ট জমা না দেওয়ায় মঙ্গলবার ফেডারেল পুলিশ তাঁর ব্রাজিলীয় পাসপোর্টগুলো বাতিল ঘোষণা করে।

কূটনৈতিক ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফ্লাভিও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন। সেখানে তিনি তাঁর ভাই এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। তবে কীভাবে এবং কোন পথে তিনি ব্রাজিল ছেড়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনার কর্তৃপক্ষও জানিয়েছে, দেশটির সীমান্ত দিয়ে ফ্লাভিওর প্রবেশের কোনো রেকর্ড নেই।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাভিও বলসোনারো ও তাঁর পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হবে।

সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে লুলা ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, ফ্লাভিও পান ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট।

পরাজয়ের পর থেকেই নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আসছেন ফ্লাভিও। তিনি ফল বাতিলের দাবি তোলার পাশাপাশি ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্তকে ‘চক্রান্ত’ বলে অভিযোগ করেন।

ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আদালতের নির্দেশ, পাসপোর্ট বাতিল এবং যুক্তরাষ্ট্রে তাঁর অবস্থান নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা